ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ব্রাজিলে টর্নেডোর আঘাতে নিহত ৫, আহত ১৩০

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরের কিছু অংশে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ জন নিহত এবং প্রায় ১৩০ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার (১১০ থেকে ১৫৫ মাইল)। এটি শক্তিশালী ইএফ-২ বা ইএফ-৩ ক্যাটাগরির টর্নেডো।


আবহাওয়া অফিস জানায়, পারানা অঙ্গরাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে টর্নেডোর অঘাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। পারানার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, টর্নেডোর কারণে পাঁচজন মারা গেছেন। আহত ৩০ জনের অবস্থা গুরুতর। পারানার গভর্নর রাতিনহো জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে জরুরি উদ্ধার তৎপরতা চলছে।


এদিকে আবহাওয়াবিদরা দেশটির দক্ষিণের সান্তা কাতারিনা ও রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্যের জন্যও মারাত্মক ঝড়ের সতর্কতা জারি করেছেন। সূত্র : এএফপি

ads
ads
ads

Our Facebook Page

↑